শিরোনাম

এনআইকেডিইউতে বিনা খরচে কিডনি প্রতিস্থাপন

রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি (এনআইকেডিইউ) হাসপাতালে বাবুল মোল্লার (৪১) দেহে কিডনি প্রতিস্থাপন করা হয়। ২৯ এপ্রিল, শনিবার সম্পূর্ণ বিনা খরচে এই কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। রোগীর স্ত্রী কিডনি দাতা মদিনা বেগমও সুস্থ আছেন।

প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা.মো: বাবরুল আলম বলেন, ‍”কিডনি বিকল রোগের সর্বোত্তম চিকিৎসা হচ্ছে কিডনি প্রতিস্থাপন। আগামী দিনগুলোতে প্রতি শনিবার অন্তত একটি করে কিডনি প্রতিস্থাপনের লক্ষ্য আছে আমাদের। কিডনি রোগের চিকিৎসায় এনআইকেডিইউ-কে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি।” এব্যপারে তিনি সকলের সহযোগিতা আশা করছেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডে-কেয়ার সেবা চালু

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কর্মরত মায়েদের শিশুদের সুরক্ষা, পরিচর্যা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতের উদ্দেশ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *