এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
তিনি জানান, রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকার জনগণের দুর্ভোগ কমানো এবং সরাসরি অভিযোগ জানানোর সুবিধার্থে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হয়েছে। ঢাকা-১৬ আসনজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট মন্তব্য করেন।
প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আরও জানানো হয়, পল্লবী ও রূপনগর এলাকায় কেউ যদি চাঁদাবাজি বা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনগণের ভোগান্তি লাঘব করতে চালু করা হয়েছে বিশেষ হটলাইন নম্বর—০১৫৫২-১৬১৬১৬। এখন থেকে ওই এলাকার যেকোনো নাগরিক চাঁদাবাজি বা অনিয়মের শিকার হলে এই নম্বরে কল করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
এই উদ্যোগে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং নাগরিক নিরাপত্তা বাড়বে বলে আশা করা হচ্ছে।
businessbarta.com সবার জন্য businessbarta.com