শিরোনাম

জনসেবায় নিষ্ঠা ও দক্ষতায় এগিয়ে নাটোর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

নাটোর প্রতিনিধি:

নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নাটোর। নাগরিকদের মৌলিক জনস্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি সেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নূরুল কবির ভূঞা-এর নেতৃত্বে দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও জনবান্ধব সেবাকে গুরুত্ব দেওয়ার উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে। মাঠপর্যায়ের কার্যক্রমের তদারকি এবং জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়নে তাঁর ভূমিকা ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাটোরের বিভিন্ন এলাকায় নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগ সেবার মান আরও কার্যকর করতে সহায়ক হচ্ছে।

মোহাম্মদ নূরুল কবির ভূঞা বলেন, জনস্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। জনগণের চাহিদা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই তাঁদের লক্ষ্য।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, দক্ষ নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতেও নাটোর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও দেখুন

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *