শিরোনাম

বিজয় দিবসে বিভিন্ন রুটে বিমানের ১৬% ডিসকাউন্ট

১৬ ডিসেম্বর বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ সম্মানিত যাত্রীবৃন্দের মাঝে ১৬% ডিসকাউন্টে টিকেট বিক্রি করবে। বিমানের সকল অভ্যন্তরীন রুট সহ চেন্নাই, দিল্লি, কলকাতা, কাঠমান্ডু, গুয়াংজু, নারিতা, আবুধাবি, দুবাই ও ম্যানচেস্টার রুটে এ ছাড় প্রযোজ্য হবে। ১৬ ডিসেম্বর দিনব্যাপী (২৪ ঘন্টা) এ ছাড় চলবে। সম্মানিত যাত্রীবৃন্দ ১৬ ডিসেম্বর সহ শিডিউলে থাকা পরবর্তী যে কোন তারিখের টিকেট এ দিন ডিসকাউন্টে ক্রয় করতে পারবেন।

সম্মানিত যাত্রীগণ বিমানের নিজস্ব সকল সেলস সেন্টার, বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com বিমানের মোবাইল অ্যাপস এবং বিমান কল সেন্টার +৮৮০১৯৯০৯৯৭৯৯৭ থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে মুল ভাড়ার উপর ১৬% ডিসকাউন্ট পাবেন। ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIJOY23BG ব্যবহার করতে হবে। দেশ ও বিদেশের সকল স্থান থেকে উক্ত ছাড়ের টিকেট ক্রয় করা যাবে।

আরও দেখুন

এসএমই খাতে ঋণপ্রবাহ জোরদারে এসএমইডিপি-২ পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক

ঢাকা, বাংলাদেশ -২৭ নভেম্বর, ২০২৫   ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প-২ (এসএমইডিপি-২) এর আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *