বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির মধ্যে গবেষণা সহযোগিতা অনুষ্ঠান আজ বিসিএসআইআর-এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ এবং বিশেষ অতিথি হিসেবে বিইউপির ডিন এফএসটি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল, এসজিপি। উভয় অতিথি আশা করেন যে এই স্বাক্ষর অনুষ্ঠানটি গবেষক এবং একাডেমিয়ার মাঝে ব্রিজিং হাবের মাইলফলক হিসাবে কাজ করবে ।
অন্যান্যের মধ্যে কাউন্সিল সদস্য (উন্নয়ন) মোহাম্মদ জাকের হোসেন, সদস্য (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন, সদস্য (অর্থ) শাহ আব্দুল তারিক, বিভিন্ন গবেষণাগারের পরিচালক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর শিক্ষকবৃন্দ ।
আরও দেখুন
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ‘পোশাক শিল্পে উদ্ভাবন, ডেনিমের বৈচিত্র্যকরণ ও স্মার্ট অ্যাপারেল ডিজাইনের সম্ভাবনা’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত
ঢাকা, ২৫ জুলাই ২০২৬: পোশাক শিল্পে উদ্ভাবন, ডেনিমের বৈচিত্র্যকরণ এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট অ্যাপারেল ডিজাইনের নতুন …
businessbarta.com সবার জন্য businessbarta.com