সম্প্রতি রোটারি ক্লাব অব ঢাকা মেগাটির উদ্যোগে মানিকগঞ্জের দৌলতপুর থানার অন্তর্গত তালুকনগর গ্রামে দশটি সার্ভিস প্রজেক্ট বাস্তবায়ন করা হয়। ২১শে অক্টোবর বাস্তবায়িত প্রজেক্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শারিরিক ও মানসিক প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, অতিবয়স্কদের (৭৫ উর্ধ্ব) আর্থিক সাহায্য, ছাগল বিতরণ, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ, দুস্থদের মধ্যে চাল-ডাল বিতরণ, তালুক হাপানিয়া প্রাথমিক বিদ্যালয়ের ‘মুজিব কর্ণার’ এ শিশু-কিশোরদের জন্য বই প্রদান ইত্যাদি। উল্লেখ্য যে, রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি তালুকনগর গ্রামে নিয়মিত বিভিন্ন উন্নয়ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। দিনভর কর্মসূচিতে ক্লাবের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ বুল হাসান, তালুকনগরের কৃতি সন্তান রোটারিয়ান মোঃ আব্দুস সালাম খাঁন সহ ক্লাবের অধিকাংশ সদস্য অংশগ্রহণ করেন।
আরও দেখুন
আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে!
বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখন শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো নিয়ে এসেছে তাদের বিশেষ …
businessbarta.com সবার জন্য businessbarta.com