শিরোনাম

রংপুরে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসির রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন গত শুক্রবার (২৭ এপ্রিল ২০২৪) বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আনিছুর রহমান আকন্দের সভাপতিত্বে ব্যাংকের ডিএমডি মোঃ নুরুল ইসলাম মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার ব্যাংকের সকল সূচকের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে উপস্থিত শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া সিএমএসএমই ঋণ বিতরন বৃদ্ধি, স্বল্প সুদে আমানত সংগ্রহ, ফরেণ রেমিটেন্স বৃদ্ধি, শ্রেণীকৃত আদায় এবং অবলোপনকৃত ঋণ হ্রাস ও গ্রাহক সেবার মান উন্নয়নের উপর তিনি গুরুত্বারোপ করেন। রংপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন এরিয়া ও শাখা প্রধানগন সম্মেলনে অংশ গ্রহণ করেন।

 

আরও দেখুন

জামালপুর বিআরটিএতে সেবার মানোন্নয়নে নতুন দৃষ্টান্ত: সহকারী পরিচালক (ইঞ্জি:) মোঃ আনোয়ারুল কিবরিয়ার নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন

জামালপুর প্রতিনিধি: জামালপুর বিআরটিএ কার্যালয়ে সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা এবং জনবান্ধব কার্যক্রম পরিচালনায় নতুন মাত্রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *