শিরোনাম

সোনালী ব্যাংক এবং ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের মধ্যে চুক্তি

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য বিক্রির অর্থ গ্রাহকদের থেকে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

৪ ডিসেম্বর বুধবার বিএসইসি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি সম্পন্ন হয়। বিএসইসি’র চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান ও সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব সুভাষ চন্দ্র দাসের উপস্থিতিতে নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার জনাব মোঃ মনিরুজ্জামান ও বিএসইসি’র সচিব এ জনাব কে এম আনোয়ার মোর্শেদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএসইসি’র পরিচালক জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ, জনাব মোঃ ওসমান গনি ও জনাব ড. মোঃ বেলাল হোসেন, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মো. আমিনুর রহমান খানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ

০৩ সেপ্টেম্বর, ২০২৬: দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *