শিরোনাম

জনবান্ধব খাদ্য ব্যবস্থাপনায় রংপুর জেলা খাদ্য অফিসের সাফল্য, নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: সালেহ আজিজ

রংপুর প্রতিনিধি:

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু সংরক্ষণ এবং সাধারণ মানুষের কাছে খাদ্যবান্ধব কর্মসূচির সুফল পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। দক্ষ ব্যবস্থাপনা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে জেলার খাদ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: সালেহ আজিজ।

তার নেতৃত্বে রংপুর জেলা খাদ্য অফিস স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সরকারি খাদ্য গুদামের ব্যবস্থাপনা, খাদ্যবান্ধব কর্মসূচির তদারকি এবং কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান-চাল সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সমন্বিতভাবে কাজ করছেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: সালেহ আজিজ নিয়মিত মাঠপর্যায়ে তদারকি এবং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভার মাধ্যমে সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করছেন। তাঁর উদ্যোগে জনগণের দোরগোড়ায় সরকারি খাদ্যসেবা পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

রংপুর জেলা খাদ্য অফিসের কর্মকর্তারা জানান, সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: সালেহ আজিজের নেতৃত্ব ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জনস্বার্থে খাদ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে রংপুর জেলা খাদ্য অফিসের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও দেখুন

নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে সম্প্রতি নাটোরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *