শিরোনাম

বরিশাল জেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম. তাহসিনুল হকের নেতৃত্ব প্রশংসিত

বরিশাল প্রতিনিধ:

খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন, ওএমএস কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা, সরকারি খাদ্যশস্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে বরিশাল জেলা খাদ্য অফিস ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম. তাহসিনুল হক, যিনি বর্তমানে বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টদের মতে, তাঁর দিকনির্দেশনায় বরিশাল জেলা খাদ্য অফিস সরকারি খাদ্য সংগ্রহ, মজুত ব্যবস্থাপনা, খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএস কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করছে। একই সঙ্গে সাধারণ মানুষকে দ্রুত ও সহজে সেবা প্রদান এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে কর্মকর্তাদের মধ্যে জবাবদিহিতা ও দায়িত্বশীলতার পরিবেশ আরও সুদৃঢ় হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম. তাহসিনুল হকের নেতৃত্বে বরিশাল জেলা খাদ্য অফিস খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাদ্য বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এ ধারাবাহিকতা বজায় থাকলে বরিশালের খাদ্য ব্যবস্থাপনা আরও আধুনিক, স্বচ্ছ ও জনমুখী হবে।

আরও দেখুন

নাগরিক সেবায় আস্থার ঠিকানা টাঙ্গাইল পাসপোর্ট অফিস

উপপরিচালক মোহাঃ আজমল কবিরের নেতৃত্বে সেবার মানোন্নয়নে গুরুত্ব: টাঙ্গাইল প্রতিনিধি: নাগরিকদের পাসপোর্টসংক্রান্ত সেবা সহজ, দ্রুত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *