লক্ষ্মীপুর প্রতিনিধি:
সরকারের খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে লক্ষ্মীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্যশস্য সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও সেবার মানোন্নয়নে কাজ করছে দপ্তরটি।
এই কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন লক্ষ্মীপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক সালমা আক্তার। দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে খাদ্য বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। তাঁর নেতৃত্বে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সরকারি খাদ্যশস্য ব্যবস্থাপনা ও জনগণের খাদ্য নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
লক্ষ্মীপুর জেলা খাদ্য অফিসের কার্যক্রমের অন্যতম লক্ষ্য হচ্ছে সরকারি খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্যশস্যের সরবরাহ নিশ্চিত করা। একই সঙ্গে সরকারি নির্দেশনা বাস্তবায়ন, খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী জনসাধারণের পাশে দাঁড়ানো।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সালমা আক্তারের নেতৃত্বে খাদ্য বিভাগের নিয়মিত কার্যক্রমে আরও সমন্বয় ও গতিশীলতা তৈরি হচ্ছে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বৃহৎ দায়িত্বে লক্ষ্মীপুর জেলা খাদ্য অফিসের এই ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
সরকারের খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকর করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে লক্ষ্মীপুর জেলা খাদ্য অফিসের কার্যক্রম অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
businessbarta.com সবার জন্য businessbarta.com