শিরোনাম

চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম নর্থ ও সাউথ জোন এবং চট্টগ্রামস্থ ২টি কর্পোরেট শাখার ব্যবসায় পর্যালোচনা সভা ৯ সেপ্টেম্বর ২০২২ ইসলামী ব্যাংক ট্রেইনিং এন্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম ও মুহাম্মদ শাব্বির, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি.এম. গিয়াস উদ্দিন কাদের, ড. এম কামাল উদ্দিন জসিম ও মিফতাহ উদ্দিন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মোহাঃ বরকত উল্লাহ এবং স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মুহাম্মদ নুরুল হোসাইন কাওসার। অনুষ্ঠানে আগ্রাবাদ কর্পোরেট শাখার প্রধান আব্দুল নাসের ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার প্রধান ইহসানুল ইসলামসহ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের ৬০টি শাখার শাখাপ্রধানগণ অংশগ্রহণ করেন।

আরও দেখুন

বিজনেস ক্রেডিবিলিটি রিপোর্ট চালু করলো ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ‘সেম’

ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা (এসএএমই বা সেম) নতুন সার্ভিস ‘বিজনেস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *