শিরোনাম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ

নিজস্ব প্রতিবেদন:

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। ২৭ নভেম্বর ২০২৬, এলিট কনভেনশন হলে বিশ্ববিদ্যালয়ের সেন্টাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবীর।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. আবুল কালাম, স্কুল অব ল-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, নবীন শিক্ষার্থী, তাঁদের অভিভাবক, শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, পরীক্ষা পদ্ধতি, শিক্ষার্থী সহায়তা সেবা, লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধা এবং বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক ড. আমাম হোসাইন বাগদাদী। তিনি তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সফল হওয়ার জন্য উৎসাহিত করেন।

অফিস অব দ্যা স্টুডেন্ট এফেয়ার’স এর সহযোগিতায় নবীনবরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের সংগীত পরিবেশনা। ব্যান্ডটির পরিবেশনায় শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আনন্দে মেতে ওঠেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে মনোজ্ঞ নৃত্য পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একাডেমিক পরিবারের সদস্য হিসেবে তাঁদের নতুন যাত্রা শুরু করেছেন। প্রথম দিনের পরিচিতি ও দিকনির্দেশনা তাঁদের পরবর্তী শিক্ষাজীবনের জন্য একটি সুদৃঢ় ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে।

আরও দেখুন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আজ রবিবার ১৬ আগস্ট ২০২৬ সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘এডমিশন ফেস্ট, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *