সম্প্রতি, ফরিদপুর জেলার সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক আয়োজিত লীড ব্যাংক পদ্ধতিতে “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক মোস্তাকুর রহমান প্রধান অতিথি, যুগ্ম পরিচালক মোহাম্মদ ইসমাইল প্রধান, উপ-পরিচালক জনাব মোঃ মাহমুদুল হক ভূইয়া এবং এবি ব্যাংকের ক্যামেলকো মোঃ জাহাঙ্গীর আলম কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এবি ব্যাংকের ডেপুটি ক্যামেলকো জনাব মশিউর রহমান উক্ত করমশালার সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
আরও দেখুন
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ …
businessbarta.com সবার জন্য businessbarta.com