শিরোনাম

বাংলাদেশ কৃষি ব্যাংক ও নগদ লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক

বৈদেশিক রেমিট্যান্স আহরনে কাঙ্খিত গ্রাহক সেবা নিশ্চিত করে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ও নগদ লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠান ০৬ নভেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। চুক্তির ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রেরিত রেমিট্যান্স বাংলাদেশ কৃষি ব্যাংক এর মাধ্যমে প্রবাসীদের নিকট আত্মীয় এবং গ্রাহকের নগদ একাউন্টে তাৎক্ষণিকভাবে পৌছে দেয়া সম্ভব হবে। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ নাসিরুজ্জামান এবং মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শওকত আলী খান উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকে বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের উপমহাব্যবস্থাপক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এবং নগদ লিমিটেড এর পক্ষে এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব মারুফুল ইসলাম ঝলক। এসময় উপব্যবস্থাপনা পরিচালক জনাব চানু গোপাল ঘোষ, জনাব খান ইকবাল হোসেন, জনাব সালমা বানু, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপগণসহ নগদ লিমিটেড এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ঈদে পশু কেনাকাটায় দেশের প্রথম বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু করল প্রাইম ব্যাংক

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রাইম ব্যাংক পিএলসি দেশে প্রথমবারের মতো বাংলা কিউআরভিত্তিক পশু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *