শিরোনাম

সরকারি কলেজ তদারকি করবে জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়

সরকারি কলেজগুলোকে অধিভুক্ত করে অ্যাকাডেমিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবে জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়। নতুন বিশ্ববিদ্যালয়গুলো শুরুতে আন্ডারগ্র্যাজুয়েট (অনার্স) কোর্স চালু না করে সরকারি কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্ব নেবে।

গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব তুলে ধরেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও পরামর্শ বাস্তবায়নে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনুরোধ করে শিক্ষামন্ত্রী বলেন, এ জন্য আইন সংশোধনের প্রয়োজন হলে সরকার তা করবে।
অনুষ্ঠানে উপস্থিত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে আগ্রহী বলেও জানান

আরও দেখুন

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ‘পোশাক শিল্পে উদ্ভাবন, ডেনিমের বৈচিত্র্যকরণ ও স্মার্ট অ্যাপারেল ডিজাইনের সম্ভাবনা’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা, ২৫ জুলাই ২০২৬: পোশাক শিল্পে উদ্ভাবন, ডেনিমের বৈচিত্র্যকরণ এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট অ্যাপারেল ডিজাইনের নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *