শিরোনাম

বাংলাদেশ কৃষি ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে প্রধান কার্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব ড. মোহাম্মদ জাহিদ হোসাইন। ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব সঞ্চিয়া বিনতে আলী ২০২৪-২০২৫ অর্থবছরের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান এবং প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীতকরণের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, ফরেন রেমিট্যান্স সংগ্রহের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সেন্টার ফর এনআরবি কর্তৃক ‘‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৪’’ লাভ করায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মেলনে উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আঃ রহিম ও জনাব খান ইকবাল হোসেন, প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, সকল বিভাগীয় মহাব্যবস্থাপক, স্থানীয় মুখ্য কার্যালয়ের মহাব্যবস্থাপক, বিকেবি স্টাফ কলেজের অধ্যক্ষ, সকল বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, কর্পোরেট শাখা প্রধান,মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপক এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *