লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সম্প্রতি বরিশাল শাখায় আয়োজন করেছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বিশেষ আর্থিক সাক্ষরতা কর্মসূচি। কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল – “উজ্জীবিত হোক তারুণ্যের শক্তি।” স্থানীয় তরুণদের আর্থিক জ্ঞান বৃদ্ধি ও সচেতনতা তৈরির লক্ষ্যেই এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের বরিশাল শাখা ব্যবস্থাপক তরুণদের সঙ্গে প্রাণবন্ত আলোচনা করেন। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোডাক্ট ও সেবার পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবা, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, সাইবার নিরাপত্তা, জাল নোট শনাক্তকরণ, ঋণ ও বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
লংকাবাংলা ফাইন্যান্স বিশ্বাস করে, তারুণ্যের শক্তি, উদ্দীপনা ও সৃজনশীলতাই পারে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে। তাই তরুণদের আর্থিক বিষয়ে দক্ষতা ও সচেতনতা অর্জন অপরিহার্য। সুশৃঙ্খল অর্থব্যবস্থা ও আর্থিক সাক্ষরতা তরুণ প্রজন্মকে করবে আত্মনির্ভরশীল, সুসংগঠিত এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মূল চালিকাশক্তি।
businessbarta.com সবার জন্য businessbarta.com