শিরোনাম

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের আকর্ষণীয় অফার

পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিকতা, সৌহার্দ্য ও একসাথে আনন্দ ভাগাভাগির আবহকে আরও বিশেষ করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে মাসব্যাপী ব্যতিক্রমধর্মী রমজান আয়োজন। ঐতিহ্যবাহী স্বাদ, আধুনিক আতিথেয়তা এবং প্রশান্তিময় পরিবেশের সমন্বয়ে অতিথিদের জন্য সাজানো হয়েছে নানান আকর্ষণীয় ডাইনিং অফার, যা পরিবার, বন্ধু ও কর্পোরেট আয়োজনের জন্য হয়ে উঠবে আদর্শ গন্তব্য।

রমজানজুড়ে ঢাকা রিজেন্সির লয়াল্টি প্রোগ্রাম প্রিমিয়ার ক্লাব মেম্বার, ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বার এবং অনেকগুলো ব্যাংক কার্ডের মাধ্যমে অতিথিরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় বাই ওয়ান গেট ওয়ান সুবিধা, পাশাপাশি হোটেলটির প্রাইম পার্টনার হিসেবে ব্র্যাক ব্যাংকের সিলেক্টেড কার্ডহোল্ডারদের জন্য থাকছে বাই ওয়ান গেট টু অফার, যা ইফতার ও ডিনার আয়োজনকে আরও আনন্দময় করে তুলবে। এছাড়াও রয়েছে কর্পোরেট পার্টনারস এবং সিলেক্টেড কার্ড হোল্ডারদের জন্য এক্সক্লুসিভ ব্যুফে ডিনার বান্ডেল অফার, যেখানে মাত্র ৯৯৯৯ টাকায় ৩ জন এবং ১১৯৯৯ টাকায় ৪ জন আনলিমিটেড ব্যুফে ডিনার উপভোগ করতে পারবেন, যা অতিথিদের জন্য দিচ্ছে বাড়তি সাশ্রয় ও প্রিমিয়াম ডাইনিং অভিজ্ঞতা।
পাশাপাশি রমজানকে আরও পরিপূর্ণ করতে হোটেলের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইনে থাকছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য স্পেশাল প্ল্যাটার, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং ব্যাংক কার্ড হোল্ডার পাচ্ছে ২০% ডিস্কাউন্ট। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট বরাবরের মতোই এই পবিত্র মাসে অতিথিদের জন্য নিয়ে এসেছে আন্তরিক সেবা, মনোমুগ্ধকর পরিবেশ এবং সুস্বাদু আয়োজনের এক অনন্য সমন্বয়, যেখানে রমজানের মূল চেতনা, একতা, উদারতা ও আনন্দ ভাগাভাগি প্রতিফলিত হবে প্রতিটি মুহূর্তে।
আগ্রহী অতিথিদের অগ্রিম বুকিংয়ের মাধ্যমে এই বিশেষ আয়োজন উপভোগ করার জন্য আমন্ত্রণ। বিস্তারিত তথ্য ও বুকিং এর জন্য যোগাযোগ করুন 01713-332661 নম্বরে অথবা ভিজিট করুন ঃ https://www.facebook.com/share/17qPbMQwi6/ ।

 

আরও দেখুন

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *