শিরোনাম

ইস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শনিবার ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসে নির্মিত ‘শহীদ মিনার’-এ পুষ্পস্তবক অর্পন করা হয়। শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে শহীদ মিনারে ফুল অর্পণ করেন।
এ সময় ভাষা আন্দোলন ও বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. মাহফুজুর রহমান, ইলেক্ট্রিকাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো: আব্দুল্লাহ আল হুমায়ুন, ইংরেজি বিভাগের প্রধান মো: রফিউসসান। তারা মাতৃভাষা দিবসের গুরুত্ব, বাংলা ভাষার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব এবং ভাষাগত বৈচিত্র্য ও ঐক্যের প্রচারের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য এবং এর মধ্য দিয়ে প্রাপ্ত বিভিন্ন অর্জন নিয়ে আলোচনা করেন। বক্তব্য শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আইন বিভাগের প্রভাষক মো: ওমর ফারুক।
উক্ত আয়োজনের আহ্বায়ক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ড. আবু বিন ইহ্সান, ফার্মেসী বিভাগের প্রধান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট এফেয়ার্স এন্ড প্লেসমেন্ট এর উপ-পরিচালক কে. এম. মনিরুল ইসলাম।

 

আরও দেখুন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আজ রবিবার ১৬ আগস্ট ২০২৬ সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘এডমিশন ফেস্ট, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *