শিরোনাম

আইজিপির সাথে পুনাক নেতৃবৃন্দের সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর নেতৃত্বে পুনাক কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও পুনাকের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গত(১৪ নভেম্বর ২০২২) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এ সাক্ষাতকালে পুনাক নেতৃবৃন্দ আইজিপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আইজিপিও পুনাক সভানেত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাতকালে পুনাক সভানেত্রী পুনাকের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে আইজিপিকে অবহিত করেন। তিনি সংগঠনটিকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে আইজিপির সহযোগিতা কামনা করেন।

আইজিপি বলেন, পুনাক পুলিশ পরিবারের নারীদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। দিন দিন প্রতিষ্ঠানটির কার্যক্রম ও কলেবর বাড়ছে। তিনি পুনাকের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপিগণ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তিতে সরকারের অনাগ্রহ নিয়ে উদ্বিগ্ন তামাক শিল্প

তামাক শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো এক যৌথ বিবৃতিতে সরকারের প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনীর ক্ষেত্রে যথাযথ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *