সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক লিমিটেড স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম বিভাগের অসহায়, দরিদ্র এবং গৃহহীন মানুষের মাঝে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ করছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের বদরখালী শাখার মাধ্যমে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরন করেন চকরিয়া উপজেলা বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর-ই-হোসাইন আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি দেলোয়ার হোসাইন এম. এ এবং ব্যাংকের লালদিঘী শাখার শাখা প্রধান এসভিপি মোঃ আরফান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার শাখা প্রধানগণ ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
আরও দেখুন
রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সবচেয়ে বড় ঈদুল আজহা ক্যাম্পেইন চালু করেছে, যার মাধ্যমে …
businessbarta.com সবার জন্য businessbarta.com