শিরোনাম

ইতালির রোমে জনতা এক্সচেঞ্জ কোম্পানীর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

জনতা ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল, ইতালির রোমে এক গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার, ১০ নভেম্বর রোমের স্থানীয় হোটেলে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ন্যাশনাল এক্সচেঞ্জ এর কান্ট্রি ম্যানেজার ইকবাল আহমেদ এবং বাংলাদেশ দূতাবাস রোমের ফাস্ট সেক্রেটারি আশফাক আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জনতা এক্সচেঞ্জ কোম্পানীর এমডি (চলতি দায়িত্বে) কাজী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রবাসী ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও রেমিটারবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. এস. এম. মাহফুজুর রহমান বলেন, গ্রাহক ও রেমিটারদের সুবিধা বিবেচনা করে ইতালিতে এজেন্ট নিয়োগের মাধ্যমে গ্রাহকের দোড়গোরায় ব্যাংকিং সেবা নিয়ে যাবে জনতা এক্সচেঞ্জ।

আরও দেখুন

বিমানে পেজার, ওয়াকি-টকির ব্যবহার নিষিদ্ধ করল ইরান

তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকি-টকিতে গোপনে বিস্ফোরক বসিয়ে লেবাননে ইসরায়েলি বিস্ফোরণের ঘটনার কয়েক সপ্তাহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *