শিরোনাম

ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

 

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) এর উদ্যোগে নতুন যোগদানকৃত ফিল্ড অফিসারদের দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম ৬ জুলাই ২০২৩ ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। আইবিটিআরএ’র প্রিন্সিপাল (চলতি দায়িত্ব) কে. এম. মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে বিভিন্ন সেশন পরিচালনা করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির ও মিফতাহ উদ্দীন, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা, এম জোবায়ের আজম হেলালী ও এন,এস,এম, রেজাউর রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.এস.এম রেজাউল করিম।

আরও দেখুন

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *