ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার উদ্যোগে “সার্বজনীন কল্যাণে মাহে রমযান” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ১৩ এপ্রিল ২০২২, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ হারুনার রশীদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল আলম, এ এন এম সিদ্দিকুর রহমান, মোঃ হাবিবুর রহমান ও মোঃ মিজানুর রহমান ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান এ কে এম কাওছার আলম। শাখার কর্মকর্তা, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ট্যাগকর্পোরেট কর্পোরেট কর্ণার কর্পোরেট নিউজ
আরও দেখুন
ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের ঈদ আনন্দকে আরও অর্থবহ করতে আনুষ্ঠানিকভাবে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট …
businessbarta.com সবার জন্য businessbarta.com