শিরোনাম

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসি.-এর বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে শনিবার ৭ ডিসেম্বর, ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও বোর্ডের ঝুঁকিব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের ডিভিশন-২ এর পরিচালক আ.ন.ম. মঈনুল কবীর। স্বাগত ব্যক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আজীম। সম্মেলনে বক্তব্য রাখেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভূঁইয়া ও মো. নাজিমউদ্দৌলা এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মোসা. নাজমিন নাহার। সম্মেলনে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জবৃন্দ সশরীর ও অনলাইনে প্লাটফরমে অংশ নেন।

আরও দেখুন

পুঁজিবাজার থেকে ১,৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ

দেশের পুঁজিবাজার থেকে সর্বোচ্চ ১,৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ। এরই মাধ্যমে, বাংলাদেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *