শিরোনাম

এসিসি অনূর্ধ-১৯ যুব এশিয়া কাপ ২০২৩ এর টিম ম্যানেজার বিমানের জুনিয়র পার্সার মোঃ সানোয়ার হোসেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জুনিয়র পার্সার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক স্বনামধন্য ক্রিকেটার জনাব মোঃ সানোয়ার হোসেন কে এসিসি অনূর্ধ-১৯ যুব এশিয়া কাপ ২০২৩ এর টিম ম্যানেজারের দায়িত্ব প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৬ থেকে ১৮ ডিসেম্বর ২০২৩ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে তিনি বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট টিমের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ২০২৪ সালে আইসিসি অনূর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপেও জনাব সানোয়ার হোসেন টিমের সাথে সম্পৃক্ত থাকবেন। আগামী ৬ ডিসেম্বর বিজি৩৪৭ ফ্লাইটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টিম ঢাকা থেকে দুবাই গমন করবেন।

আমরা বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট টিমের সাফল্য কামনা করছি।

আরও দেখুন

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড় থাকেন, যাকে সে দেশের মানুষ নিজেদের গর্ব হিসেবে দেখে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *