শিরোনাম

কর্তিমারীতে RYDO Electric Scooter শোরুম উদ্বোধন, আধুনিক ইলেকট্রিক যাত্রার নতুন দিগন্ত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

রৌমারী উপজেলার কর্তিমারী বাজারে আধুনিক প্রযুক্তিনির্ভর RYDO Electric Scooter-এর নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যানবাহন ব্যবহারে আগ্রহী গ্রাহকদের জন্য এ শোরুমটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, “ভবিষ্যতের যাত্রা শুরু হোক আজই” এই স্লোগানকে সামনে রেখে RYDO তাদের আধুনিক ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয়ে বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে এসেছে।

শোরুম কর্তৃপক্ষের দাবি, RYDO Electric Scooter-এ গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, কম খরচে অধিক চলাচলের সুবিধা এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শোরুমে বিভিন্ন মডেলের স্কুটার প্রদর্শন করা হয়েছে, যা সরাসরি দেখে পছন্দের মডেল নির্বাচন করতে পারবেন ক্রেতারা।

উদ্বোধনী আয়োজক প্রতিষ্ঠান মেসার্স মন্ডল ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ সাজ্জাদুল ইসলাম (তুহিন) বলেন, “গ্রাহকদের উন্নত মানের ইলেকট্রিক স্কুটার এবং নির্ভরযোগ্য সার্ভিস নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কম খরচে আধুনিক যাতায়াত সুবিধা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও জানান, শোরুমে আগত সকল দর্শনার্থী ও সম্ভাব্য ক্রেতাদের আন্তরিকভাবে স্বাগত জানানো হচ্ছে।

ঠিকানা
মেসার্স মন্ডল ট্রেডার্স
প্রোঃ মোঃ সাজ্জাদুল ইসলাম (তুহিন)
কর্তিমারী বাজার, রৌমারী, কুড়িগ্রাম

যোগাযোগ-
📞 ০১৯৬৫-৭৮৮৬৭৬ 📞 ০১৭১০-০৬৬৫৪৫

আরও দেখুন

সোহানা বিলকিসের নেতৃত্বে মধুপুর উপজেলা খাদ্য অফিসে জনবান্ধব খাদ্যসেবায় গুরুত্ব

মধুপুর প্রতিনিধি: খাদ্য ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জনবান্ধব করতে মধুপুর উপজেলা খাদ্য অফিসে নিয়মিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *