শিরোনাম

কুমিল্লা জিলা স্কুলে সোশ্যাল ইসলামী ব্যাংক-এর স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকে ১ ফেব্রুয়ারি হতে “স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৪” শীর্ষক মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন পরিচালিত হবে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৯ টি শাখার মাধ্যমে। এরই ধারাবাহিকতায় ০৪ ফেব্রুয়ারি কুমিল্লা শাখার উদ্যোগে কুমিল্লা জিলা স্কুলে অনুষ্ঠিত হয় স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হান্নান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুঃ মুশফিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল হাফিজ, ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জনাব জয়নাল আবেদীন, কুমিল্লা অঞ্চলের প্রধান জনাব আবদুল হামিদ, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান, কুমিল্লা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল কাদের ও অন্যান্য কর্মকর্তা, কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশু কিশোর ও তরুণদের ব্যাংকিং এর সাথে যুক্ত করার জন্য সোশ্যাল ইসলামী ব্যাংকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় । এতে কৈশোর থেকেই শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের অভ্যাস তৈরি হবে।
সভাপতির বক্তব্যে জনাব আব্দুল হান্নান খান বলেন, শিশু-কিশোররা দেশের ভবিষ্যত। শৈশব থেকেই তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলে দেশের অর্থনীতিতে তাদের গুরুত্ব অনুধাবন করাতে স্কুল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তিনি বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক শিক্ষার্থীদের জন্য এসআইবিএল ইয়াংস্টার, স্টুডেন্টস অ্যাকাউন্টস, এসআইবিএল এডুপে ইত্যাদি সেবা চালু করেছে। এসব সেবাপণ্য শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করে তোলাই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।

আরও দেখুন

বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (DMD) সৈয়দ মইন উদ্দিন আহমেদ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপব্যবস্থাপনা পরিচালক (Deputy Managing Director – DMD) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এভিয়েশন শিল্পে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *