শিরোনাম

কোটবাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৫তম শাখার উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ০৩ অক্টোবর কক্সবাজারের উখিয়ার কোটবাজারে ব্যাংকের ১৭৫তম শাখার উদ্বোধন করেছে। ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ, চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব সৈয়দ মোঃ সোহেল, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান জনাব সাইফ আল-আমীন সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কোটবাজার শাখার ব্যবস্থাপক জনাব মুহাম্মদ শওকত ওসমান।

আরও দেখুন

রাজধানীতে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু

আধুনিক ও পরিবেশবান্ধব ইন্টেরিয়র এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস সমাধানের নিশ্চয়তা দিতে নিজেদের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *