শিরোনাম

গালফ এয়ার এর সাথে বিমানের কোড শেয়ার চুক্তি স্বাক্ষরিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের গালফ এয়ার এর সাথে কোড শেয়ার চুক্তি স্বাক্ষর করেছে। ০৯ আগস্ট ২০২৩ তারিখ বিমানের প্রধান কার্যালয় বলাকায় ওয়েব প্লাটফর্মে ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম এবং গালফ এয়ারের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউয়ি কোড শেয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের সময় বলাকায় গালফ এয়ারের বাংলাদেশ প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সম্মানিত যাত্রীগণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

টিকেট বিক্রয় সহ অন্যান্য ক্ষেত্রে উভয় এয়ারলাইন্স একে অপরকে সহযোগিতা করবে। বিমান ও গালফ এয়ারের সম্মানিত যাত্রীগণ ঢাকা-বাহারাইনের পাশাপাশি, উভয় দেশের অভ্যন্তরীণ রুটেও সহজে যাতায়াত করতে পারবেন যা পারস্পারিক সংযোগ বৃদ্ধি করবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম বলেন, গালফ এয়ারের সাথে কোড শেয়ার চুক্তি উভয় এয়ারলাইন্স এর জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি সম্মানিত যাত্রীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশের সাথে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বন্ধনকে শক্তিশালী করবে।

গালফ এয়ারের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউয়ি বলেন, দক্ষিণ এশিয়ার স্বনামধন্য জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সাথে ব্যবসায়িক অংশীদারিত্বে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এর ফলে আমাদের নেটওয়ার্ক হবে সম্প্রসারিত এবং যাত্রীগণ উপভোগ করবেন স্বাচ্ছন্দময় ভ্রমণ।
কোড শেয়ার চুক্তির মাধ্যমে এয়ারলাইন্স দুইটির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে, পারস্পারিক অভিজ্ঞতা বিনিময় হবে এবং এর ফলে উভয় এয়ারলাইন্স সুবিধা পাবে। সম্মানিত যাত্রীগণের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে উভয় এয়ারলাইন্সই প্রতিশ্রুতিবদ্ধ।

আরও দেখুন

৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’: উৎসবের কেনাকাটা এখন অনলাইনে

ফ্ল্যাশ সেল, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডে এবং দারুণ সব অফারে বরণ করে নিন বাংলা নববর্ষ ১৪৩৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *