জনতা ব্যাংক পিএলসি’র উদ্যোগে ব্যাংকের ফরেন রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে রেমিট্যান্সযোদ্ধা ও উপকারভোগীদের সাথে নিবিড় যোগাযোগ ও সেবাতুষ্টির জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ৬ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৫ পর্যন্ত ১৫ কর্মদিবসব্যাপী ‘ফরেন রেমিট্যান্স সেবা পক্ষ-২০২৫’ পালিত হচ্ছে ।
‘জনতা ব্যাংকের সেবা নিন, টাকা পাঠান ভাবনাহীন’- এই শ্লোগান নিয়ে ব্যাংকের প্রতিটি শাখায় ব্যানার-ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করা হচ্ছে এবং নির্বিঘ্নে সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের এমডি মোঃ মজিবর রহমান দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের প্রবাহ ধরে রাখার প্রত্যয়ে গ্রাহকদেরকে মানসম্পন্ন সেবাগ্রহণের জন্য জনতা ব্যাংকের ফরেন রেমিটেন্স সেবা পক্ষে অংশগ্রহণের আহব্বান জানান।
আরও দেখুন
নতুন ঠিকানায় রূপালী ব্যাংকের ধানমন্ডি কর্পো: শাখা
গ্রাহকদের আরো আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি’র ধানমন্ডি কর্পোরেট শাখা নতুন …
businessbarta.com সবার জন্য businessbarta.com