আগামী ০৫ আগস্ট জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা করেছে জনতা ব্যাংক লিমিটেড। সোমবার (২৪ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএমডি মোঃ কামরুল আহছান, মোঃ গোলাম মরতুজা ও মোঃ রমজান বাহার, জিএম ও ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জনতা ব্যাংক দিবসটি গুরুত্বের সাথে প্রধান কার্যালয়সহ সকল বিভাগীয় কার্যালয়, এরিয়া অফিস এবং শাখা পর্যায়ে একযোগে উদযাপন করবে।
আরও দেখুন
কটিয়াদী উপজেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা
কিশোরগঞ্জ প্রতিনিধি: কনক কান্তি দেবনাথের নেতৃত্বে খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জনবান্ধব সেবায় গুরুত্ব: কিশোরগঞ্জের কটিয়াদী …
businessbarta.com সবার জন্য businessbarta.com