শিরোনাম

ডেসকো কর্তৃক যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন 

১৭ মার্চ ২০২৪ তারিখে ডেসকো কর্তৃক যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
১৭ মার্চ (রবিবার) সকাল ১১:০০ টায় বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমানের উপস্থিতিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ( ডেসকো) লিমিটেডের চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন , ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ডেসকো’র  নির্বাহী পরিচালক (প্রশাসন ও এইচআর) খন্দকার জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ডেসকো’র নির্বাহী পরিচালক অর্থ মো: তোফাজ্জল হোসেন, নির্বাহী পরিচালক প্রকৌশল জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক সংগ্রহ এ কে এম মহিউদ্দিন, নির্বাহী পরিচালক অপারেশন মো: জাকির হোসেন । এর আগে ভোরে ডেসকো’র প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মুজিব কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডেসকো’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ এবং দেশবাসীর জন্য দোয়া করা হয়।

 

আরও দেখুন

আধুনিক একাডেমিক ব্যাংকিং সেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা

  ব্যাংকিং সেবা আরও সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) সঙ্গে সমঝোতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *