‘আগাছা’ একটি বিপরীত চিন্তার নাটক
ভীষণ আত্মকেন্দ্রীক এই সমাজে কেউ যখন নিজের কথা না ভেবে অন্যের জন্য জীবন উৎসর্গ করে তখন এই ঘুনে ধরা সমাজ কি তার মূল্য চুকাবে নাকি ‘আগাছা’ বলে তাকে খারিজ করে দেবে! এই প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে প্লাস মিডিয়ার প্রযোজনা এবং বর্ণনাথ এর পরিচালনায় নির্মিত নাটক ‘আগাছা’। নাটকে মূল চরিত্রে অভিনয় করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান চৌধুরী এবং সামান্তা পারভেজ। একটি সরলরৈখিক এবং ইগোলেস চরিত্রে মাসুদ (শামীম হাসান চৌধুরি ) দারুন ভাবে নিজেকে উজার করে দিয়েছেন। শামীম তার নিজস্বতাকে ভেঙে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করেছে আগাছা নাটকে। দারুণ এক করুণ ও আবেগময় পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে তিনি নিজেকে আবারও একজন গুণী অভিনেতা হিসেবে প্রমাণ করলেন। সঙ্গে সামান্তাও মোহমুগ্ধ অভিনয়ে নিজেকে তুলে ধরেছেন।
আবহমান এই গ্রাম-বাংলার সমাজ বাস্তবতায় মাসুদ একটি ‘আগাছা’, সমাজ এবং পরিবারে যে একটি মূল্যহীন চরিত্র, একান্ত ব্যক্তিগত জীবনেও। সাত বছর ধরে যাকে প্রাণাধিক ভালোবাসে সেও সুযোগে অবমূল্যায়ণ করে। অন্যদিকে পরিবারে ভাই-ভাবির কাছে যার কোন অস্তিত্ব-ই নেই। অথচ এই মানুষটাই সময়ের উল্টো পিঠের দৃষ্টিকোণ! অন্যের জন্য নিজেকে উজার করে দিলেও প্রাপ্তিতে নাই কোন এতটুকু সহানুভূতি। সমাজের মাপকাঠি এবং মাসুদের নিজস্ব আয়না দর্শকদের ভাবনায় ফেলে দেবে, এই নাটক। নাট্যকার জায়েদ জুলহাসের রচনা এবং বর্ণনাথের পরিচালয় নাটক ‘আগাছা’ মুক্তি পেয়েছে প্লাস মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘প্লাস মিডিয়া নাটক’ এ ২৬ সেপ্টেম্বর শুক্রবার।
আরও দেখুন
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর সঙ্গে মেগাস্টার শাকিব খানের চুক্তি স্বাক্ষর
মনপুরা, বিশ্বসুন্দরী, হাওয়া সহ আরো বেশ কিছু নান্দনিক ও ব্যবসাসফল চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক …
businessbarta.com সবার জন্য businessbarta.com