শিরোনাম

পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং টেলিটক বাংলাদেশ লি. এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

৩০ মে, ২০২৩ খ্রি. তারিখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং টেলিটক বাংলাদেশ লি. এর মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির বিল ডিজিটাল পদ্ধতিতে আদায় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

উক্ত চুক্তির আওতায় টেলিটকের সিস্টেম ব্যবহার করে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের পোস্ট পেইড বিদ্যুৎ বিল আদায় করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জনাব তাহমিনা খাতুন, মহাব্যবস্থাপক, মার্কেটিং এন্ড ভ্যাস, টেলিটক বাংলাদেশ লি. এবং জনাব হাসিনা বেগম , সচিব, বাপবিবো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর জনাব দীপংকর বিশ্বাস, সদস্য (অর্থ), জনাব মোঃ হোসেন পাটোয়ারী, নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) এবং টেলিটক বাংলাদেশ লি. এর জনাব মোঃ নিজাম উদ্দিন, মহাব্যবস্থাপক, অর্থ ও হিসাব, জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, অতিরিক্ত মহাব্যবস্থাপক, মার্কেটিং এন্ড ভ্যাস সহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন

২৩ হাজারেরও বেশি তরুণ বাংলাদেশি যখন তাদের স্মার্টফোন হাতে তুলে প্রতিদিনের মুহূর্তগুলোকে গল্পে রূপান্তরিত করে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *