দেশের শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) পিস কম্বল ১০ নভেম্বর ২০২২ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ভাণ্ডারে প্রদানের জন্য হস্তান্তর করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ ও শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, এমপি উক্ত কম্বলের নমুনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
আরও দেখুন
আহসান হাবীবের নেতৃত্বে পূর্বধলা উপজেলা খাদ্য অফিসে জনবান্ধব খাদ্যসেবা
পূর্বধলা প্রতিনিধি: খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কাছে …
businessbarta.com সবার জন্য businessbarta.com