শিরোনাম

প্রাইম ব্যাংক ও পোর্টোনিক্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম বৃহৎ অনলাইন পেমেন্ট প্রসেসকারী প্রতিষ্ঠান পোর্টোনিক্স লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে, প্রাইম ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজাররা পোর্টোনিক্স লিমিটেডের অধীন সকল মার্চেন্টে পেমেন্ট করতে পারবে এবং একই সাথে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং পোর্টোনিক্স লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট সাদিকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের কার্ডস ও এডিসি’ এর প্রধান মাসুদুল হক ভূঁইয়া সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে অংশীদারিত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *