শিরোনাম

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে চলছে এডমিশন ফেস্ট

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেকে শুরু হয়েছে এডমিশন ফেস্ট যা, আগামী ১৮ অক্টোবর, ২০২৪ পর্যন্ত চলবে।

এডমিশন ফেস্ট উদ্বোধন করেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর এ.এইচ.এম ফারুক ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের প্রধানগন, প্রক্টোরিয়াল টিম, শিক্ষক-শিক্ষিকা, এডমিশন অফিস এবং অন্যান্য বিভাগের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

প্রেসিডেন্সী ইউনিভার্সিটির এডমিশন ফেস্ট-এ থাকছে লিমিটেড টাইম এবং “FIRST COME- FIRST GET” -এর ভিত্তিতে বিশাল অফার এবং এক্সক্লুসিভ ফ্রি গিফট।

উল্লেখ্য যে, প্রেসিডেন্সী ইউনিভার্সিটির ৭ টি বিভাগের অধীনে ১২ টি প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়। ভর্তি ফিতে ৫০% ছাড় ও টিউশন ফিতে স্পেশাল ছাড় চলছে। এছাড়াও রয়েছে আকর্ষণীয় উপহার।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি। ২০০৩ সাল থেকে যাত্রা শুরু হওয়া ইউনিভার্সিটি সুনামের সঙ্গে এগিয়ে চলেছে এবং ছাত্র-ছাত্রীদের জ্ঞান-বিজ্ঞান চর্চায় এই ইউনিভার্সিটির সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষাব্যবস্থা, উন্নত গবেষণা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে আধুনিক স্মার্ট সিটিজেন এবং দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে যারা আবুল খায়ের গ্রুপ সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যোগ্য ইমপ্লয়ি হিসেবে সুনাম কুড়াচ্ছে। এডমিশন ফেস্ট এর প্রথম দিনে ইউনিভার্সিটির ফিচারগুলো তুলে ধরে ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির জন্য আহবান জানানো হয়।

আরও দেখুন

বিইউপি-তে প্রাইম ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, নভেম্বর ১৫, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (বিইউপি)-এর সহযোগিতায় “ফাইন্যান্সিয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *