শিরোনাম

বাংলাদেশে এলো আফগানিস্তান

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। চোটের কারণে সফরকারী দলটি তারকা ক্রিকেটার রশিদ খানকে ছাড়াই ঢাকায় পা রাখবে। এছাড়া দলে নেই মুজিবুর রহমানের মতো স্পিনারও। তবে তাদের ছাড়াই সাদা পোশাকে খেলতে প্রথম দফায় ঢাকায় এসেছে হাসমতউল্লাহ শাহিদীর দল। প্রথম বহরে আফগান টেস্ট স্কোয়াডের ১০ এসেছেন।

আজ (১০ জুন) সকাল ১১টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে আফগানিস্তান। এদিনই দলের দ্বিতীয় বহর ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে ঢাকা পৌঁছেই দলটি সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেছে। এরপর আগামীকাল (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টায়।সূত্র: dhaka post

আরও দেখুন

আরবিএম ওপেন স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প, দীক্ষা ও ব্যাজ প্রদান সম্পন্ন”

৩ নভেম্বর ২০২৫ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি (ইসিএ) এবং সহশিক্ষা কার্যক্রম হিসেবে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *