শিরোনাম

বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা অদ্য ২৬ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ নাসিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার। উক্ত সভায় সকল বিভাগীয় মহাব্যবস্থাপক, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মহোদয়গণ, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপকগণ এবং সিবিএসহ ব্যাংকের সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সাথে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর সাথে ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮তম পর্যালোচনা সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *