শিরোনাম

বিমানের শেফ রড্রিক লেবাননে রান্না প্রতিযোগিতায় ৪০ দেশের মধ্যে দ্বিতীয়

লেবাননের বৈরুতে অনুষ্ঠিত “Phonecians Festival for Tourism and Hospitality” অনুষ্ঠানে খাবার তৈরির প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) সো শেফ জনাব লিবিন শিশির রড্রিক। পুরস্কার হিসেবে তিনি লেবানন থেকে সার্টিফিকেট, ক্রেস্ট ও ম্যাডেল লাভ করেন।
গত ১০-১৫ মে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪০ টি দেশের ১৬০ জন প্রসিদ্ধ শেফ অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে ৪ জন প্রতিযোগী অংশ নেন। বিএফসিসি’র সো শেফ জনাব লিবিন শিশির রড্রিক সি ফুড ও চিকেন আইটেম তৈরি করে এ পুরস্কার লাভ করেন। প্রতিযোগিতাটি স্পন্সর করেন লেবাননের পর্যটন মন্ত্রী জনাব ওয়ালিদ নাসের। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ফিলিস্তিনের প্রতিযোগী। রড্রিক শেফ ফেডারেশন অব বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট।

আরও দেখুন

মুন্সিগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সেবায় ইতিবাচক ভূমিকা রাখছেন মোঃ হুমায়ুন কবীর

অনলাইন ডেস্ক: জনস্বাস্থ্য ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জনস্বাস্থ্য প্রকৌশল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *