শিরোনাম

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে। ১৮ আগস্ট ২০২৪ তারিখ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী সুদীর্ঘ কর্মজীবনে রাষ্ট্র ও মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

আরও দেখুন

আধুনিক একাডেমিক ব্যাংকিং সেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা

  ব্যাংকিং সেবা আরও সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) সঙ্গে সমঝোতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *