শিরোনাম

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তিন দিনের বাংলাদেশ সফর করেন

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ তিন দিনের বাংলাদেশ সফরে ঢাকায় আগমন করেন। সফরের অংশ হিসেবে আজ ২২ জানুয়ারি ২০২৩ তিনিসহ বিশ্বব্যাংকের প্রতিনিধি দল এটুআই অফিসসহ আইসিটি বিভাগের গুরুত্বপূর্ণ সংস্থা/প্রকল্প অফিস পরিদর্শন করেন। আইসিটি বিভাগে তাঁদের স্বাগত জানান মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ‍ পলক, এমপি ও তিনি তাঁদেরকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা সম্পর্কে অভিহিত করেন। এটুআই অফিস পরিদর্শনের সময় বিশ্বব্যাংকের প্রতিনিধি দলকে স্বাগত জানান এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং তিনি তাঁদের কাছে এটুআই ও ডিজিটাল বাংলাদেশের একযুগের অর্জন তুলে ধরেন। ব্রিফিং শেষে প্রতিনিধি দলকে ‘The a2i Journey- Making Digital Innovation Work for the Poor’ শীর্ষক বইটি উপহার দেয়া হয়।

আরও দেখুন

ঢাকা রিজেন্সিতে শুরু হয়েছে ‘বিজয় উল্লাস’

মহান বিজয় দিবসের আনন্দ ও দেশপ্রেমের আবহে পরিবার-পরিজনের সঙ্গে উদযাপনকে আরও রঙিন করতে ঢাকা রিজেন্সি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *