যুগোপযুগী আধুনিক ব্যাংকিং সুবিধার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড কুমিল্লায় “দাউদকান্দি উপশাখা” উদ্বোধন করে। উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যাংকের নিকটস্থ শাখাসমূহের শাখা ব্যবস্থাপকগণ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ। এসময় ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ব্যাংকের সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও দেখুন
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ …
businessbarta.com সবার জন্য businessbarta.com