শিরোনাম

যমুনা ব্যাংক লিমিটেড এর দেবীগঞ্জ শাখার শুভ উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক পঞ্চগড়ের দেবীগঞ্জে ১৬৫ তম দেবীগঞ্জ শাখা ও নীলফামারির কিশোরগঞ্জে একটি উপ শাখার উদ্বোধন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ভরসা। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। আরো উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা আওয়ামীলীগের সভাপতি, সেক্রেটারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ব্যাংকের সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও দেখুন

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সবচেয়ে বড় ঈদুল আজহা ক্যাম্পেইন চালু করেছে, যার মাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *