শিরোনাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে বিমানের বিশেষ ফ্লাইট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ২৯, ৩০ ও ৩১শে মে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইট গুলো ঢাকা থেকে বিকাল ০৩:৩০টায় যাত্রা করে রাজশাহী পৌছাবে বিকাল ০৪:২০ টায় এবং রাজশাহী থেকে বিকাল ০৪:৪৫টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে বিকাল ০৫:৩৫টায়। বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস সেন্টার, কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করা যাবে। বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার উপর ৫% ডিসকাউন্ট পাওয়া যাবে।

বিশেষ ফ্লাইটের পাশাপাশি ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহে ৪ দিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। প্রতি শুক্র, শনি ও রবিবার ঢাকা থেকে সকাল ১১:১৫টায় রাজশাহীর উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যায় এবং রাজশাহী থেকে দুপুর ১২:৩৫টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে দুপুর ১:১৫টায় রাজশাহীর উদ্দেশ্যে এবং রাজশাহী থেকে দুপুর ০২:৩৫টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
ঢাকা-রাজশাহী রুটের টিকেট ক্রয় ও আনুষঙ্গিক তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট ভিজিট করুন এবং প্রয়োজনে বিমানের কলসেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) ও সেলস কাউন্টার, রাজশাহী (০১৭৭৭৭১৫৭৩৬) সাথে যোগাযোগ করুন।

আরও দেখুন

৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’: উৎসবের কেনাকাটা এখন অনলাইনে

ফ্ল্যাশ সেল, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডে এবং দারুণ সব অফারে বরণ করে নিন বাংলা নববর্ষ ১৪৩৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *