শিরোনাম

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানীর মধ্যে রেমিট্যান্স বিষয়ে চুক্তি স্বাক্ষরিত

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানীর মধ্যে সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে রেমিট্যান্স বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানীর চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইদ্রিস ফরাজী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তির আওতায় ইতালিতে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের আওতায় বাংলাদেশে তাদের প্রিয়জনদের কাছে অর্থ নিরাপদে এবং দ্রুত সময়ে পাঠাতে পারবে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব আব্দুল আজিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও জনাব এম. আখতার হোসেন, ট্রেজারী প্রধান জাহাঙ্গীর জাবেদ, ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানীর পরিচালক ডা. আনোয়ার ফরাজী ইমন, কান্ট্রি ম্যানেজার জনাব কাজী আব্দুল্লাহ আল মাসুম, ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব রাশিদুল ইসলাম-সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাংলাদেশ সফরে ভিসা’র গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি

বিশ্বখ্যাত ডিজিটাল পেমেন্টে কোম্পানি ভিসা’র নবনিযুক্ত ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া’র গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *