শিরোনাম

শুরু হলো ‘আনোয়ার টেক্সটাইল মিল উইক’-এর ৩য় আসর

ঢাকা, ৪ আগস্ট ২০২৬:

টেক্সটাইল প্রযুক্তিতে উদ্ভাবন ও টেকসই অগ্রযাত্রার প্রতিশ্রুতি নিয়ে আজ থেকে শুরু হলো আনোয়ার টেক্সটাইল এর বহুল প্রতীক্ষিত আয়োজন ‘আনোয়ার টেক্সটাইল মিল উইক ২০২৬’-এর ৩য় আসর। ৩ ও ৪ আগস্ট—দু’দিনব্যাপী এই আসরে পরিবেশবান্ধব সুতা, আধুনিক ফেব্রিক কালেকশন ও বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ড তুলে ধরছে আনোয়ার টেক্সটাইল।

এবারের আসর উদ্বোধন করেন, আনোয়ার গ্রুপ এর ভাইস চেয়ারম্যান হোসেন মেহমুদ , উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ আর ডি এম ডি, ফাইজা মেহমুদ
এবং প্রতিষ্টানটির শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

আন্তর্জাতিক বায়িং হাউস, ফ্যাশন ব্র্যান্ড ও শিল্প বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই প্রদর্শনী হয়ে উঠে প্রাণবন্ত এক মিলন মেলায় , যা উন্মোচিত করেছে নতুন সব সম্ভাবনার দুয়ার।

মূল আকর্ষণসমূহ:
ভবিষ্যৎ ফ্যাশন ও এক্সক্লুসিভ ফেব্রিক: আধুনিক ব্লেন্ড যেমন ফিলাজেন, পাইনাপেল,ও আসন্ন মৌসুমের কালার প্যালেট নির্ভর নতুন ফেব্রিক কালেকশন।

গ্রিন ও সাস্টেইনেবল প্রযুক্তি: পরিবেশবান্ধব ডাইং, পানি সাশ্রয়ী পদ্ধতি, অর্গানিক কটন ও রিসাইকেল্ড ফাইবারের ব্যবহার।

আনোয়ার টেক্সটাইলের একটি মূল শক্তি হলো আমাদের শক্তিশালী লিলেন ফেব্রিক্স এবং তোয়ালে, যা বাংলাদেশের ভেতর অন্যতম।

বি-টু-বি কোলাবোরেশন: মিল টেকনিশিয়ান ও ডিজাইন টিমের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে কাস্টমাইজড ফেব্রিক ডেভেলপমেন্টের সুযোগ।

এই বিশেষ আয়োজনে রিয়েল এস্টেট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে আনোয়ার গ্রুপের ফ্ল্যাগশিপ রিয়েল এস্টেট ব্র্যান্ড আনোয়ার ল্যান্ডমার্ক এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে টলেডো মোটরস।

“আনোয়ার টেক্সটাইল মিল উইক শিল্পে আমাদের নতুন উদ্ভাবন ও টেকসই অগ্রযাত্রার অঙ্গীকার। বিশ্বমানের ফেব্রিক সলিউশনের মাধ্যমে গ্লোবাল ফ্যাশন সাপ্লাই চেইনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতেই আমাদের এই উদ্যোগ।”

আরও দেখুন

রাজধানীতে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু

আধুনিক ও পরিবেশবান্ধব ইন্টেরিয়র এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস সমাধানের নিশ্চয়তা দিতে নিজেদের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *