শিরোনাম

শেয়ারহোল্ডাররা ২০২২ ইং সালের জন্য বাটার ৩৬৫% নগদ লভ্যাংশ ৫১ তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদন করেছে

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫১ তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ইং সকাল ১১:০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানী চেয়ারম্যান জনাব রাজীব গোপালাকৃষ্ণনান।

সভায়, অন্যান্য কার্যাবলীর সাথে শেয়ারহোল্ডারগন নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের উপর ৩৬৫% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। ৩৬৫% লভ্যাংশের মধ্যে, ১০৫% চূড়ান্ত এবং ২৬০% অন্তর্বর্তী লভ্যাংশ যা ইতিমধ্যে প্রদান করা হয়েছে।

জনাব অনির্বাণ অসিত কুমার ঘোষ ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, জনাব কে এম রেজাউল হাসানাত স্বতন্ত্র পরিচালক, মিসেস রূপালী চৌধুরী স্বতন্ত্র পরিচালক, জনাব ইলিয়াস আহমেদ অর্থ পরিচালক, এবং জনাব হাসিম রেজা কোম্পানি সচিব, বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। পরিশেষে , চেয়ারম্যান ,শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মচারী এবং সরকারকে সহযোগীতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়: খাদ্য ব্যবস্থাপনা ও নিরাপদ খাদ্য মজুত নিশ্চিত করার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদের নেতৃত্বে খাদ্য ব্যবস্থাপনায় গুরুত্ব: দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *